এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ বিশালের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেমি-পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। (২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার) বিকেল সাড়ে ৫ টায় জয়পুরহাট জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে বিশালের পরিবারকে প্রধান অতিথি হিসেবে ঘর চাবি হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচীব) খোন্দকার আজিম আহম্মেদ এনডিসি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( বিভাগীয় কমিশনারের একান্ত সচীব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (শিক্ষানবিশ) এস এম তানভিরুল আলম, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক সহ শহীদ বিশালের বাবা তার মা ও স্হানীয় ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে গত বছর ৪ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট পাঁচুর মোড়ে নিহত হোন বিশাল। সে পাঁচবিবি বিজনেস ম্যানেজমন্টে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পাঁচবিবিতে শহীদ বিশালের পরিবারকে সেমি-পাকা ঘরের চাবি হস্তান্তর
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৯:৪৬ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন যাচ্ছেন আজ, সই হতে পারে ২০ সমঝোতা
সি চিন পিং -শেখ হাসিনা বৈঠক অনুষ্ঠিত
বগুড়া জেলার,আদমদীঘিতে স্থানীয় সরকার দিবস উদযাপন
রাজনীতি নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান
যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় প্রসঙ্গে যা বললেন লেবার পার্টির সংসদ সদস্য রূপা হক
নিউইয়র্ক এ কনস্যুলার সেবার মান সমুন্নত রাখতে গ্রহীতাদের সাথে উন্মুক্ত আলোচনা
লি চান শু-এর সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের ভিডিও-বৈঠক
ফ্লোরিডার অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ২০২৪
