নিউইয়র্ক (ইউএনএ): অন্তর্বর্তী সরকারের ইন্দন ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বাসা-বাড়ীতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এমন অভিযোগ করে ৬ জন বাংলাদেশী-আমেরিকান নাগরিক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ ও আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল-কে দায়ী করে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগান কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে গত ২২ জুন রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও ড. আলী রীয়াজ-কে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার বাদীরা হলে- রাব্বী আলম, সিদ্দিকুর রহমান, এমদাদ চৌধুরী, রাজভী আলম, শিরি আলম ও নোমিতা খান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানে বাদীরা উপস্থিত থেকে তাদের দেশের বাসা-বাড়ীতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে অভিযোগ করেন। অভিযোগকারীরা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এবং সংবাদ সম্মেলন পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান সহ দলীয় কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
ড. ইউনূস, আলী রীয়াজ ও আসিফ নজরুলের বিরুদ্ধে মিশিগান কোর্টে মামলা
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০১:৩৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
'যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়'
রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদ্যাপন
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ
‘আরব্য রজনী’তে রোনালদো ২, মেসি ১, এমবাপ্পে ১, জয় মেসিদের পিএসজি
মুজিব শত বর্ষ বার্ষিকীতে ছাতিয়ানগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার স্বরপ বাড়ি পেল ৯ টি ভূমিহীন পরিবার
নিউইয়র্কের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জামায়াত আমীর
বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন, জানাল যুক্তরাষ্ট্র
বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
