ফেনী জেলা প্রশাসনের আয়োজনে আজ ১৪ অক্টোবর মঙ্গলবার, বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ফেনী জেলার ছয়টি উপজেলার ফুটবল দল অংশগ্রহণ করছে। জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এতে অংশ গ্রহন করছে ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজী এই ছয় উপজেলা। উদ্বোধনী খেলায় অংশ নেয় ফেনী সদর উপজেলা ও ফুলগাজী উপজেলা ফুটবল দল।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা আর রানার্স-আপ দল পঞ্চাশ হাজার টাকা। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ২০ হাজার টাকা পাবেন। ২৫ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌর প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আহসান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, রেফারি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ক্রীড়া সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৩:০১ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
জয়পুরহাট প্রেস ক্লাবে News24 এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান উদযাপন
ট্রেন থেকে পড়ে স্কুল ছাত্র রোহান মারা গেছে
সিলেট আর্টস কলেজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রত্নতাত্ত্বিক সহযোগিতা ও বন্ধুত্বে চীন -বাংলাদেশ
পদ্মা সেতুর উদ্বোধন হবে স্মরণকালের সেরা উৎসব- এনামুল হক শামীম
বঙ্গবন্ধুর সমাধিতে ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন
পাবনায় তালশাঁসের দাম বেশি হলেও বেড়েছে কদর
