মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্যারেড ও কুচকাওয়াজ উপভোগ করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নওগাঁ জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। (১৬ ডিসেম্বর মঙ্গলবার ) সকাল থেকে নওগাঁ জেলা স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে সাজানো হয়।
জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুসংগঠিতভাবে প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী দল ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১২:৩৪ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সাফ ফুটসালে এবার শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ
ঘুরে দাঁড়াবার সময় এখন - ডক্টর প্যামেলিয়া রিভিয়ের
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের আলোচিত সিঙ্গাপুর সফর
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বগুড়ায় আনসার ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ
হাসির নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স বাড়িওয়ালা চরিত্রে মাহবুব দাদাভাই
নিউ ইয়র্কের সংগীতশিল্পী জাকারিয়া মহিউদ্দিন আজ মারা গেছেন
বগুড়ায় ১ ঘণ্টার ‘শিশু বিষয়ক কর্মকর্তা’ হলেন শিক্ষার্থী দিয়া
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল
