এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা
ফারুক সৈয়দ
রক্তে আমার বোনা ছিল সে বীজ,
তাই নির্দ্ধিধায় আর সাগ্রহে বেড়েছে
আমার আশা, প্রত্যাশা, উমেদ
আর এই ভালবাসার ভাষা।
জন্ম থেকে মৃত্যুর সব বিধাতা নিয়ে
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা।
ভালবাসায় কোলে রাখা মায়ের বুকে,
সুগন্ধের সুপ্রভাতে ঢেঁকীর আওয়াজ -
আর আয়েশী কুলার তালে কে
শোনালো খয়েরী মাচায় তোলা
ধানের আনন্দের সাবলীল ছড়া?
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা।
বাসনা, কামনা অভিলাষ আর হৃদয়ের
চাহিদা নিয়ে, ভালবাসার শালীন
আলোর মতন অন্য সব আনন্দের
মাঝে, কেন অযত্নে বর্ধিত আমার
এই লাউয়ের চারাটির সজীবতা?
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা।
লিচু হাসে গাছে গাছে, যেন লাল গাল
মেয়ে সব, সাথে আমলকী আর অবাধ্য
লটকন মন কেনে বৈশাখী উল্লাসে।
কাঁঠাল জাম চালতা আর তেঁতুলের সাথে
যেন অনুরাগীর রাধা, কে দেখালো আমায়?
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা।
শীতলক্ষ্যা যমুনা আর কাঁচমতির ঘাটে, এখনো
বেদে আর মাঝিরা মহুয়ার পালাগান গায়।
আমের বোলের ঘ্রাণে অফুরন্ত মাতাল ভাব,
আর শিরিষ হিজল শিমুলের লালে রাতকানা
কবিদের মতো কে শেখায় পিরিত আর প্রণয়?
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা।
শিশির ঘাসের মাঠে ছাগল-ছানার নাচানাচি
খেলা, আর উঠানের খড়ের পাশে জাবর কাটা
তেড়ে উঠা গর্বিত বলদটার অহমক অহংকার।
হুঁকোর আনন্দে আত্মহারা সব কিছু চেখে দেখে
কে বলেছে জীবনচর্যায় বাস্তব এ সব?
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা।
প্রাতঃরাশ শেষে ফোঁকা দাঁতে হেসে
অগ্রীমটা হাতে পেয়ে ইতিউতি জেনে,
ঘটক যখন চায় তার চুন ছাড়া সুপারি আর পান,
গায়ে হলুদের স্বপ্ন দেখে ষোড়শী মনটা তার
কেন গেয়ে উঠে বাসর রাতের পুলকিত গান?
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা।
ধূসর দিগন্ত পেরিয়ে নীলাকাশের নকশা দেখে,
ভাসুরের ভনিতার কাব্য, আর নূতন বৌয়ের লাজ
ভেঙ্গে গেলে - ভুলে যায় সবাই সানাইয়ের কান্না। সুদর্শিনী
অভাগিনী বিধবা, শিশু-কোলে ফিরে যায় পৈতৃক নিবাসে।
কেন জীবন-কথা ফুরায়না তবু ও আয়ুষ্কাল শেষে?
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা।
রক্তে পাওয়া সে ফসল
রক্ত দেওয়া সেই অবিকল
সে-ই আমার মায়ের ভাষা
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা।
সিল্কেবোর্গ, ডেনমার্ক থেকে সবাইকে
আন্তর্জাতিক ভাষা দিবসের অভিনন্দন
২১শ ফেবুয়ারি, ২০২৬
এ আমার বাংলা ভাষা – বাঙলার ভাষা : ফারুক সৈয়দ
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০১:৫৭ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
মধ্যপ্রাচ্যের উত্তেজনা: প্রবাসীর উদ্বেগ, বাংলাদেশের বাস্তবতা - আকবর হায়দার কিরন
শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন
ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত; ৮-৭ গোলে চ্যাম্পিয়ন মান্দা
১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রবাসে স্বাধীনতার জন্য দায়বদ্ধতা -অধ্যাপক ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় খেলারাম দাতার ঐতিহাসিক পুকুর
