এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

১ মার্চ রবিবার  দুপুর সাড়ে ১২ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে  ফেব্রুয়ারি /২০২৬ ইং মাসের চাল বিতরণের শুভ উদ্বোধন করেন  আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার  মাসুমা বেগম।   এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদা সুলতানা।  এ ছাড়াও ছিলেন ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত)  মোঃ মহিউদ্দিন তালুকদার, ইউ পি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোহায়মিনুল ইসলাম  হিসাব সহকারি কাম- কম্পিউটার  অপারেটর মোঃ নাহিদ হাসান, ইউ পি সদস্য শ্রী সুধেব ঘোষ, মোঃ মহসিন আলী, মনি জুলফিকার, আবু তাহের দিপু, মহিলা সদস্যা , মোছাঃ রিনা খাতুন, সবিতা আক্তার,নাজমা বেগম  এবং উপকারভুগী কার্ডধারী ৩৫০ জন মহিলা  ব‍্যাক্তিগন।