বনভূমিতে আমিও একদিন : মনিজা রহমান
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১০:৩৪ এএম
আমিও একদিন বনভূমিতে হারিয়ে যাব।
যাবার আগে পথে পথে রেখে যাব
আমার কিছু চিহ্ন;
গোলাপী স্কার্ফ, সাতনরী হার
অথবা চুলের কাঁটার মতো সামান্য কিছু!
চিহ্ন যে রেখে আসতে হবে
এমন কোন দিব্যি দেয়নি তো কেউ!
এমনও তো হতে পারে -
বাতাসে ফুলের সুরভীতে থাকবে চেনা কোন ঘ্রাণ!
কুয়াশার চাদর সরিয়ে আসবে কেউ দুর্গম জঙ্গলে ?
বিশাল ঘোড়ার পিঠে প্রিন্স চার্মিং!
আমিও একদিন বনভূমিতে হারিয়ে যাব;
অচেনা হৃদের তীর শুকনো পাতায় যাবে ভরে—
দিনভর টুপটাপ পাতা ঝরার শব্দ হবে;
আমি দাঁড়িয়ে থাকবো অনন্তকাল—
আমার নিখোঁজ সংবাদ পৌঁছাবে না কখনও
কোন ডাকবাক্সে!
ফটো ক্রেডিট: কামাল চৌধুরী (রিমি রুম্মানের বর)
প্রবাস রিলেটেড নিউজ
ফাগুনের উচ্ছ্বাসে মুখরিত বসন্ত সন্ধ্যা
ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার মাহফিল
চ্যাপ্টার টু - জেমস্ লাইভ ইন ডালাস
GOVERNOR HOCHUL ANNOUNCES $234 MILLION IN ADDITIONAL FOOD ASSISTANCE FOR OCTOBER
চারদিনব্যাপী নিউইয়র্ক আন্তর্জাতিক ৩৪তম বাংলা বইমেলা সমাপ্ত
এসসিপি নেতা আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় তোলপাড় নিউইয়র্ক কনসাল জেনারেলের পদত্যাগ দাবী
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
The Biggest Issue Behind the New York Prison Guard Strike
