নিউইয়র্ক থেকে প্রকাশিত ছড়া পত্রিকা ‘ছড়াটে’র লিমেরিক সংখ্যার মোড়ক উম্মোচন অনুষ্ঠান ১৮ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম বইমেলার খড়িমাটি স্টলে অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে বসবাসরত ছড়াকার শামস চৌধুরী রুশো সম্পাদিত এই সংকলনে এবারের সংখ্যায় দেশ বিদেশে অবস্থানরত ছড়াকার অজয় দাশগুপ্ত, লুৎফর রহমান রিটন, তপংকর চক্রবর্তী, রাশেদ রউফ, ওমর কায়সার, আহসান মালেক, আসলাম সানী, উৎপল কান্তি বড়ুয়া, আলেক্স আলীম সনতোষ বড়ুয়া, খালেদ হোসাইন, মারুফুল ইসলাম, জাহাঙ্গীর আলম জাহান, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দ আমীর আলী, মনজুর কাদের, খালেদ সরফুদ্দিন, জসীম মেহবুব, মিজানুর রহমান শামীম, সুবর্ণা দাশ মুনমুন সহ ৭৬ জন খ্যাতিমান ছড়াকারের ৫ লাইনের লিমেরিক সন্নিবেশিত হয়েছে।
সমাজের ত্রুটি বিচ্যুতি, মানুষের আচরণের অসংগতি ও সময়ের নানা দিক লেখকেরা তীব্র ব্যাঙ্গাত্মক ভাষায় তুলে ধরেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাধীনতা সম্মাননা পুরস্কার প্রাপ্ত গীতিকার আবদুল্লাহ আল মামুন, শিল্পী শাহরিয়ার খালেদ, কবি শাহিদ হাসান, প্রকৌশলী আবদুল হান্নান, কবি অ্যাডভোকেট এ টি এম আফতাব, কবি কামরুল হাসান হারুন, কবি মাহবুবা চৌধুরী, কবি আখতারী ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মনিরুল মনির।
ছড়াটের মোড়ক উন্মোচিত হলো বইমেলায়
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৪:৪৯ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
এশিয়ান প্যাসিফিক আইল্যানন্ডার কালচারাল ফেস্টিভ্যাল
বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলন
মহাসমারোহে শুভমুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘রাক্ষস’
কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতি
পবিত্র মাহে রমজান উপলক্ষে NCPD মুসলিম অফিসারস সোসাইটির আন্তরিক ইফতার মাহফিল
A Teen’s Perspective on Rights, Responsibilities, and Family Guidance
নবান্ন রেস্টুরেন্টে ৫ম বার্ষিক আন্তঃধর্মীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
