ভারতে কবি সম্মেলনে শ্রেষ্ঠ কবির সম্মাননা পেলেন কবি আককাস
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬, ০১:২৯ এএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর ঈশ্বরপুর গ্রামের সরদার পরিবারের সন্তান, জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, পদ্মা লাইফ নিউজ পোটালের সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার কবি মো.আককাস আলী ভারতের আসামে লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা “শ্রেষ্ঠ বাঙালি” কবিতা আবৃত্তি করে শ্রেষ্ঠ কবির সম্মাননা ক্রেস্ট অর্জন করেন। ১৩ সেপ্টেম্বর লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনের সভাপতি ড.রঞ্জিত দত্ত কবি মো.আককাস আলীর হাতে এই শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। কবির এই অর্জন বাংলাদেশের সবার জন্য এমনি অভিমত সমালোচকদের।
“শ্রেষ্ট বাঙালি”কবিতাটি কবির “সেলফি নেতা” কাব্যগ্রন্থে রচিত হয়েছে। কবি মো.আককাস আলী জানান,ভারতের আমন্ত্রিত অতিথি হয়ে ১২, ১৩ সেপ্টেম্বরে আসামের লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনে যোগ দেয়। লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনের সভাপতি ড. রঞ্জিত দত্ত,সম্পাদক যোগেশ বিকাশ গগৈ, প্রশাসক ববী বড়া, লিখক মুকুট র্শমা আমাকে যে সন্মানে ভূষিত করেছেন তা ভুলিবার নয়। কবি সম্মেলনে বাংলাদেশকে নিয়ে গর্ব করেন এবং কবি তিনটি কবিতা (শ্রেষ্ঠ বাঙালি, বীরের জাতি ও কবিতা পড়) আবৃত্তি করেন। কবি মো.আককাস আলীর আবৃত্তি শুনে দেশ বিদেশি কবিরা মুখরিত হয়ে উঠেন। উল্লেখ্য বাংলাদেশের আরো দুইজন কবি আজিজার রহমান তাজ ও কবি আরিফ বিল্লাহ্ এই কবি সম্মেলনে যুক্ত হন।
সারাবাংলা রিলেটেড নিউজ
।। অবশেষে চলচ্চিত্রে............।। কাওসার চৌধুরী
উপদেষ্টা কর্তৃক উপকুলীয় প্রেসক্লাবের সাংবাদিকদের গেঞ্জি বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা
বগুড়ায় টিএমএসএস ও পিএইচপি গ্রুপের মতবিনিময় অনুষ্ঠিত
দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সবকিছুই করেছেন: পররাষ্ট্রমন্ত্রী
সভ্যতার অনুপম নিদর্শন আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদ ও মঠ
বগুড়ায় এবার ৬৮৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
মেহেরপুর আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি
বিমানবন্দরে সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ ভেঙে ডলার-টাকা চুরি
