সেবা হোক আল্লাহ এবং তাঁর রাসুলের সন্তুষ্টির জন্য, এই স্লোগানকে সামনে রেখে -হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন বাংলাদেশ ১১ অক্টোবর ২০২৫, শনিবার বগুড়ার শিবগঞ্জ এর অস্থায়ী কার্যালয় এ ৫০ জন দুঃস্থদের মাঝে নগদ অর্থ প্রদান, ৫ জন অসহায়দের মাঝে টিউবওয়েল স্থানান্তর এবং ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আমেরিকান প্রবাসী মোহাম্মদ হোসাইন দিপু এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব সাইদ, অনুষ্ঠান পরিচালনা করেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের এর সদস্য সচিব মিনহাজুর আবেদীন শামীম, এই ছাড়াও হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের অন্যন্য সদস্যগণ, যেমন বাহলুল, তুহীন, তাইবা, শামীম, মিলন, এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে শেষে বগুড়ার ঐতিহ্যবাহী সেকান্দারাবাদ দাখিল মাদ্রাসার দুইশো জন ছাত্র-ছাত্রীর মধ্যে গাছ ও খাবার বিতরণ করা হয়। মোহাম্মদ হোসাইন তাঁর বক্তৃতায় উল্লেখ করেন যে, এই ধরনের সহায়তার মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করতে সহায়তা করা যায়। তিনি হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিদানুল হককে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, তাঁর মানবসেবামূলক কার্যক্রমের জন্য।
এছাড়াও ,হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদ হোসেনকে তার মানবসেবা মূলক উদ্যোগের স্বীকৃতিসরুপ একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। ভবিষ্যতে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের আরো প্রসার ও উন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদান করে, যাতে মানবিক সহায়তা আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। এই উদ্যোগের মাধ্যমে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের কাযক্রম নতুন দিক ও মাত্রা লাভ করবে এবং মানবতার সেবার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের সহায়তা
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫১ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বড়দিন মানেই যেন স্বর্গীয় শান্তির নববারতা : বিশপ জের্ভাস রোজারিও
বাংলাদেশের জাতীয় উন্নয়নে ভাষা অংশীদার হিসেবে কাজ করছে ইদাই-ইলু চাইনিজ ইনস্টিটিউট
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল
নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন সাজে স্মৃতিধন্য নওগাঁর পতিসর
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এর আহ্বায়ক নির্বাচিত হলেন কিংবদন্তী বেতার ব্যক্তিত্ব রোকেয়া হায়দার
বগুড়ায় আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর নজরুল জন্মজয়ন্তী
নিউ ইয়র্কে বর্ষবরণ হবে লায়লা হাসানের নেতৃত্বে : গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও কমলিনী মুখোপাধ্যায়
