এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
২৫ মার্চ গনহত্যা দিবস ২০২৬ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। (১০ মার্চ মঙ্গলবার ) বেলা ১১টায় বগুড়ার জেলার, আদমদীঘি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান, মৎস্য কমকর্তা নাহিদ ইসলাম, কৃষি কমকর্তা মোঃ রবিউল ইসলাম, আদমদিঘী উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকিন তালুকদার মুক্তা , সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, আদমদিঘী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ রশীদুল ইসলাম ও জনপ্রতিনিধিগণ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ গন।
