এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান, সেখানে আগামীকাল সোমবার সফরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।  এ উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।  এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, সমাজকল্যাণ সচিব ড. মুহাম্মদ আবু ইউসুফ, রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ শাহজাহান পিপিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।