নিউইয়র্কের ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজারে ‘নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউস’ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল তিনটায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সতেজ খাবার ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের নতুন এই উদ্যোগ। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্রাহকদের জন্য খাবার পরিবেশন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন রেস্টুরেন্টের কর্ণধার মোস্তাক আহমদ রফিক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আবদুল হাদি। এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জ্যাকি চৌধুরী, ব্যবসায়ী নাজিমুদ্দিন, কমিউনিটি লিডার শেখ জামাল হোসেন, নরুল ইসলাম মিলন, আবু সাঈদ আহমেদ, হ্যাপি ও সিরাজ উদ্দিন সোহাগ।
উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী, তাঁদের মধ্যে ছিলেন কমিউনিটি লিডার মোহাম্মদ এন. মজুমদার, নুরুল আলম জিকু, আবদুল মুহিত, খবির উদ্দিন ভূঁইয়া ও উপস্থিত সাংবাদিকেরা। উদ্বোধনের পর অতিথিদের কাচ্চি ও চিকেন বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয়। রেস্টুরেন্টের কর্ণধার মোস্তাক আহমদ রফিক বলেন, ‘প্রবাসীদের রুচিশীল খাবারের চাহিদা পূরণে আমরা বদ্ধপরিকর। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’
ব্রঙ্কসে নিউ ফাইভ স্টার কাচ্চি বিরিয়ানি হাউসের বর্ণাঢ্য উদ্বোধন
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১০:০০ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
নিউইয়র্কে ‘অর্থহীন’র প্রথম কনসার্ট ৩০ নভেম্বর
ব্যাতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পারিবারিক মিলনমেলা
নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন
নিউ ইয়র্কে উড়োজাহাজ ও ফায়ার ট্রাকের সংঘর্ষ, ২ পাইলট নিহত
Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলন
HALF A LIFE to Premiere Online on Nukhu
