প্রথমবার রাজনীতিতে নেমেই মাত করলেন থালাপতি বিজয় প্রথমবার রাজনীতিতে নেমেই মাত করলেন থালাপতি বিজয় ফন্ট সাইজ: তামিলনাড়ুতে ডিএমকে’কে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল। তামিলনাড়ুতে এ পর্যন্ত ৬৯টি আসনে এগিয়ে তার টিভিকে দল। ২৩৪টি আসন বিশিষ্ট তামিলনাডুতে বিজয়ের টিভিকে ১১৭টি আসনে এগিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রায় ছুঁয়ে ফেলেছে। এবারই প্রথম রাজনীতিতে নেমে বিজয় চমক দেখিয়েছেন।
টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড জানান, কারও সমর্থন ছাড়াই থালাপতি বিজয় তামিলনাড়ুতে সরকার গড়ার বিষয়ে নিশ্চিত। তার দাবি, তামিলনাড়ুর মানুষ পরিবর্তনের পক্ষে। তামিলনাড়ুতে ক্ষমতাসীন দল ডিএমকে তৃতীয় স্থানে রয়েছে। ২৩৪টির মধ্যে এখনও পর্যন্ত ৫০টি আসনে এগিয়ে তারা। কোলাথুর আসনে পর পর তিন রাউন্ডে পিছিয়ে স্ট্যালিন। এগিয়ে টিভিকে’র ভিএস বাবু। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেখানে জিতেছিলেন স্ট্যালিন। ডিএমকে নির্বাচনের ভরাডুবি দেখে ভেঙে পড়েছেন কর্মী, সমর্থকরা। এনডিএ জোট ৫৭টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে চলেছে।
