ব্যাস্ত এলাকায় প্যারিসের ফুটপাতে সুন্দর আম দেখেই এগিয়ে গেলাম, রুমার পছন্দ তাই।ভালো কিনা জিজ্ঞেস করতেই, বিক্রেতা ছুরি দিয়ে কেটে একটু টেষ্ট করতে বলল।আমার না না মধ্যেও রুমাকে দিল। অনেক মিষ্টি আম। তিনি বলে উঠলেন বাংলায় আপনারা মনে হয় বাংলাদেশী, নিয়ে যান অনেক মজার আম।প্রতিটা এক টাকা করে।অন্য কাষ্টমারের সাথে কথা বলতে থাকার সুযোগে না জানিয়ে ছবি তুললাম।আমার বৈশাখ না করে ছিল না জানিয়ে ছবি তুলতে।বাংলাদেশী দেখে সাহসটা করেছি।পরে সুন্দর ছবি তুলতে আবেদেন করতেই না না বলে সরে গেল।বলতে থাকলো না জানিয়ে একজন ভিডিও করে তার ছবি ভাইরাল করার কথা।
দেশ থেকে লোকে তাঁকে পাঠিয়েছে তাও আমাকে খুঁজে দেখালেন।আমি জিজ্ঞেস করেছি কোন খারাপ কিছু কি লিখেছে।বলেছে না।শুনুন, সব ভালো বলেছে।এর পর অনেক কিছু জানলাম। না, আমি ভিডিও করবো না।ছবি তুলে ফেইচ বুকে দিব।ভাইরাল হবে না, জানালাম।ফেইচ বুকে আমার জগত ছোট।আমাকে জোর করে কিছু একটা দিতে চাইল ফলমুল।সকালে চলে যাব,বাসায় অনেক খাবার জানালাম।সিলেটের মানুষ সালিক সাহেব।অনেক বড় আত্মার মানুষ।বয়স বেশী না।অল্প বয়সে এসেছেন।১০ বছর দেশে যাননি।কাগজ হতে আসলেই যাবেন।সান্তনা, আর পরামর্শ দিলাম।অঢেল দোয়া তাঁর জন্য।
জানি, দেশে গেলে ফিরে এসে আর ফলের দোকান তিনি বিশীদিন করবেন না।এমন উদ্দম সৎ সাহসী মানুষের অগ্রযাত্রা কোনদিন থেমে থাকবেনা।আর দেখা না হঊক তবুও দোয়া করি ,আপনি জীবন যুদ্ধে সুন্দর ভাবে জিতুন।( এখানে ভাষাগত সমস্যা।ইংরেজী বুঝার লোক পাওয়া যায়না তেমন। বাংলাদেশী এই প্রথম কাউকে দেখলাম তাই তার প্রতি এত আগ্রহ) আর একটা দৃশ্যে দেখলাম খোলা আকাশের নীচে ব্যস্ত লোকালয়ে লাইন ধরে টেবিলে বসে চুল কাটা।আমাদের দেশেও কি এখন তা ভাবা যায়।
প্যারিসের গল্প- আবু নছর
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৫:২৪ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের পথসভা ও কর্মীসভা
NY GOVERNOR HOCHUL DECLARING STATE OF EMERGENCY DUE TO SIGNIFICANT RAINFALL AND FLOODING
নিউইয়র্ক এ বসবাসরত যশোরের বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলুর গল্প -- ড. সেলিনা আফরিন
ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর, যুক্তরাষ্ট্রে অভিবাসন উত্তেজনা চরমে
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক এবং সাদাত হোসাইন
"Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others"
"Lost in Sweet Dreams" – A Poetic Cartography of Longing Author Akbar Haider Kiron
একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস উদযাপন
